রাজশাহীতে যখন-তখন লোডশেডিং, বিপাকে মানুষজন

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
২১ জুলাই ২০২২, ০১:১০আপডেট : ২১ জুলাই ২০২২, ০৭:৫৮

সঙ্কটকালীন পরিস্থিতি বিবেচনায় শিডিউল করে লোডশেডিংয়ের নির্দেশনা দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো লোডশেডিংয়ের শিডিউলও তৈরি করেছে। কিন্তু লোডশেডিংয়ের হিসাব মিলছে না। যখন তখন লোডশেডিং হচ্ছে। শিডিউলের বাইরেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকছে। এতে বিপাকে পড়েছেন মানুষজন। 

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শুরু হওয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকাগুলোতে লোডশেডিং ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা পর্যন্ত থাকছে। বিশেষ করে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে। তবে রাজশাহী বিভাগের আটটি জেলা সদর ও ছয়টি উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের এলাকায় অপেক্ষাকৃত কম লোডশেডিং হচ্ছে।

রাজশাহী বিভাগের আটটি জেলা সদর রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ এবং ছয়টি উপজেলা সদর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর, রাজশাহীর তানোর ও গোদাগাড়ী, বগুড়ার দুপচাচিয়া ও শেরপুরে নেসকো রাজশাহী থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

নেসকো সূত্র বলছে, মঙ্গলবার রাত ৯টায় তাদের চাহিদা ছিল ৪৭৮ মেগাওয়াট। সরবরাহ ছিল ৩৯১ মেগাওয়াট। ঘাটতি ছিল ৮৭ মেগাওয়াট। এজন্য গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ ঘণ্টারও বেশি লোডশেডিং দিতে হয়েছে।

এ বিষয়ে নেসকোর রাজশাহীর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, 'চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং দিলেও বৃষ্টি না হলে হয়তো এ অবস্থার উন্নতি হবে না। বৃষ্টিতে তাপমাত্রা কমলে এসির ব্যবহার কমবে। তখন বিদ্যুতের চাহিদা কমবে।'

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির অধীন জেলার তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দুর্গাপুর বাঘা ও চারঘাট উপজেলা রয়েছে। এসব এলাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ ছিল না। 

চারঘাট উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা রেজাউল বাবু বলেন, 'লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে। দুই ঘণ্টা পর বিদ্যুৎ এসে ১৫ মিনিট থেকে আবার চলে যাচ্ছে। আবার দুই ঘণ্টা পরে এসে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে।'

বাঘা উপজেলা সদরের মিলিক বাঘা গ্রামের বাসিন্দা ও কলেজ অধ্যক্ষ বজলুর রহমান বলেন, 'আবারও ঈদের আগের মতোই অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। চার-পাঁচ বিদ্যুৎ থাকছে না। আসে আর যায়।'

এ বিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. একরামুল হক বলেন, 'চাহিদার থেকে সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। আমাদের কিছুই করার নেই।'

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ ধারা অনুযায়ী কঠোরভাবে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলার সব বিপণিবিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, ব্যবসা-প্রতিষ্ঠান ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে।'

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, 'বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ সমস্যা সমাধানের জন্য সরকারের পাশাপাশি সব শ্রেণিপেশার মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। এজন্য নিজের ঘরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমাতে হবে। আমরা যে এসি ব্যবহার করি এর তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। বিভিন্ন জায়গায় বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে যে আলোকসজ্জা হয়, এগুলো করা যাবে না।'

জেলা প্রশাসক আরও বলেন, 'রাজশাহী ডিসি বাংলোতে প্রতিদিন সন্ধ্যার পর যে পরিমাণ বৈদ্যুতিক বাতি জ্বলে, সেই পরিমাণ বিদ্যুৎ দিয়ে ২৫টি পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ডিসি বাংলো, কালেক্টরেট মাঠসহ সব উপজেলা প্রশাসনকে রাত ৮টার পর বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর ডিসি বাংলোয় বিদ্যুতের ব্যবহার সীমিত করা হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ঈদে বিদ্যুৎবিভ্রাট হলে মাইকিং করার নির্দেশ
লোডশেডিংয়ে ওজন কমে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে মুরগি
দেশে কোনও লোডশেডিং নেই: ইকবাল মাহমুদ টুকু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের