জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯

বগুড়া বগুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক বুদা (৫৫) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার সকালে গাবতলীর আমলিচুকাই গ্রামে এ ঘটনা ঘটে।এতে বিক্ষুদ্ধ জনতা ঘাতকদের বাড়িঘরে আগুন দেয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের আবু বক্কর সিদ্দিক বুদার সঙ্গে একই গ্রামের  আব্দুলের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে নিহত আবু বক্কর গোবর সার ফেলতে যান। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী আরও জানান, খবর পেয়ে তার ভাই জহুরুল ইসলাম, স্ত্রী ওলেদা বেগম ও জুয়েল নামে একজন এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুদার মৃত্যুর খবর জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা ঘাতকদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত বুদার আত্মীয়রা জানান, ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে বুদার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমিতে চাষাবাদ করছিলো। এ নিয়ে গ্রামে কয়েকদফা শালিসও হয়েছে।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন জানান, গত ৪ ফেব্রুয়ারি উভয় পক্ষকে নিয়ে তিনি বৈঠক করেন। তাদেরকে শান্তিপূর্ণভাবে বিরোধ মিমাংশার আশ্বাস দিয়েছিলেন।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে বুদা নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মামলা হয়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী