ফেসবুকে পরিচয়, দেখা করতে গিয়ে ৫৭ হাজার টাকা খোয়ালেন যুবক

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২০:৪৯আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:৪৯

রাজশাহী নগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ ও অর্থ আদায় চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আড়াই হাজার টাকা, একটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়।

সোমবার (২৫ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) রফিকুল আলম। এর আগে রবিবার (২৪ জুলাই) রাতে নগরীর বোয়ালিয়া থানার মধুরডাঙ্গা ও চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুজন নারী রয়েছে।

গ্রেফতারকৃত হলো- সিহাবুল ইসলাম শিলু (২১) ও তার স্ত্রী আসমা আফিয়া ওরফে অহনা ওরফে অধরা (২১), স্বাধীন (২১), সাগর আলী (২২), মেহেদী হাসান মিম (২১) এবং প্রিয়া আক্তার মায়া ওরফে টুসু (১৯)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, ‘পাঁচ মাস আগে অহনার সঙ্গে নগরীর এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে মোবাইল ও মেসেঞ্জারে তাদের কথা হতো। কিছুদিন পর অহনার সঙ্গে নগরীর বন্ধ গেটে দেখা হয় যুবকের। সেখানে অহনার বান্ধবী মায়ার সঙ্গেও তার পরিচয় হয়।’ 

তিনি বলেন, ‘২০ জুলাই অহনা তার বান্ধবী মায়ার মোবাইল থেকে ওই যুবককে ফোন দিয়ে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা করার কথা বলে ডেকে নেয়। রাত সাড়ে ৯টায় শিরোইল উচ্চ বিদ্যালয়ের সামনে যায় ওই যুবক। সেখানে অহনা ও তার বান্ধবী মায়ার সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে কথা বলার সময় রড ও পাইপ দিয়ে পিটিয়ে ওই যুবককে স্কুলের মাঠে নিয়ে যায় অহনার সহযোগীরা। সেখানে এলোপাতাড়ি মারধর করে যুবকের সঙ্গে থাকা ৩৭ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেয় তারা। পরে নগ্ন ছবি তুলে পাঁচ লাখ টাকার জন্য পরিবারের লোকজনকে চাপ দেয়। এ অবস্থায় বন্ধুর কাছ থেকে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে তাদের দেয় যুবক। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরবর্তী সময়ে ৫৭ হাজার টাকা ও মোবাইল খোয়ানোর অভিযোগ করেন যুবক। এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেফতার করা হয়।’

আরেফিন জুয়েল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একজন পালিয়ে যায়। তাকেও গ্রেফতারে তৎপরতা চলছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম