চুরি করতে পারে সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৯:২১আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:২১

বগুড়ার শিবগঞ্জে চুরি করতে পারে সন্দেহে কামাল উদ্দিন মন্ডল (৩৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের ডাকুমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কামাল উদ্দিন মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের জাফরুল ইসলাম মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জে থানার ওসি দীপক কুমার দাস বলেন, ‘কামাল উদ্দিন ভবঘুরে ছিলেন। মাঝেমধ্যে বাসাবাড়ি ও দোকানে চুরি করতেন বলে স্থানীয়দের অভিযোগ। কিছুদিন আগে শিবগঞ্জের ডাকুমারা এলাকায় রব্বানীর দোকান ও সাইকেল গ্যারেজে চুরি করেছিলেন।’

ওসি বলেন, ‘বুধবার দুপুরে ওই এলাকায় আসেন কামাল উদ্দিন। তখন ঘোরাফেরা করছিলেন। তাকে ঘোরাফেরা করতে দেখে আবারও চুরি করতে পারেন এমন সন্দেহে আটক করেন এলাকাবাসী। সেইসঙ্গে তাকে পিটিয়ে হত্যা করেন। এরপর মরদেহ ফেলে যান তারা।’

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া বলেন, ‘এলাকাবাসী দাবি করেছেন, কিছুদিন আগে ডাকুমারা এলাকায় একটি সাইকেলের গ্যারেজে চুরির সঙ্গে জড়িত ছিলেন কামাল উদ্দিন। আবারও চুরি করবে এমন সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে তারা। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে এ ঘটনায় কামাল উদ্দিনের ছোট ভাই শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান