কাজিপুরে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ২০:১০আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০:১০

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা চর অধ্যুষিত এলাকায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কৃষকের স্ত্রী আহত হন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কৃষক হলেন স্থানীয় মাইজবাড়ী গ্রামের মনছের আলী ও নুরুজ্জামান শেখ।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, দুপুরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে কৃষক নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এই দুই কৃষকের মৃত্যু হয়। তাদের পরিবারের কারো কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী