গৃহবধূর অশ্লীল ছবি ধারণ করে হুমকি, যুবকের ২ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ০৫:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৬:৪৪

রাজশাহীতে গোপনে গৃহবধূর অশ্লীল ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপনের অপচেষ্টা করে রাজু আহমেদ (৩৫) নামে এক যুবক। ডিজিটাল নিরাপত্তা আইনে ওই নারী মামলা করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুইটি ধারায় ২ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাজু আহমেদ (৩৫)। সে জেলার বাগমারা উপজেলার শিবজাইট গ্রামের বাসিন্দা। সে গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা, টাঙ্গাইলে কর্মরত ছিল। মামলার রায় ঘোষণার সময় সে আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, রাজুর বিরুদ্ধে গতবছর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ভুক্তভোগী এক গৃহবধূ (২১)। 

এজাহারের বর্ণনা মতে, ওই নারীর স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। রাজু একদিন তার বাড়ি গিয়ে ওই নারীর স্বামীর খোঁজখবর নেয়। এরপর তাকে জামিনে মুক্ত করতে ওই গৃহবধূকে সহযোগিতার কথা বলে। সেদিন তিনি ওই গৃহবধূর মোবাইল নম্বর নেয়। এরপর ওই নারীর বাড়ি যাওয়া-আসা করতো। সে বাদির অসতর্ক থাকা অবস্থায় আপত্তিকর ছবি তোলেন। এটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

কিছুদিন পর ওই নারীর স্বামী কারাগার থেকে বের হন। তারপরও রাজু ওই নারীকে শারীরিক সম্পর্ক রাখার জন্য চাপ দেয়। তা না হলে সে ওই নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেবেন বলে হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই নারী মামলা করে। 

আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের