একসঙ্গে শতাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২২, ১৮:১১আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮:১১

পাবনার ঈশ্বরদী শহরে একসঙ্গে শতাধিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় কয়েকটি সোনার দোকানে আগুন ধরে যায়। এতে এক সোনার কর্মকার অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে রত্না জুয়েলার্সে এই দুর্ঘটনা ঘটে। 

অগ্নিদগ্ধ উজ্জ্বল কর্মকার (৪৪) ঈশ্বরদীর নুরমহল্লার বলয় চন্দ্র কর্মকারের ছেলে ও রত্না জুয়েলার্সের স্বত্বাধিকারী। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, উজ্জ্বল কর্মকার জুয়েলার্সের পাশাপাশি ব্যবহৃত মিনি সিলিন্ডারের ব্যবসা করতেন। জুয়েলার্সের দোকানে একটি সিলিন্ডার দিয়ে সোনা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা আরও প্রায় শতাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তাতে উজ্জ্বলের জুয়েলার্সের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন ধরে যায়। আগুনে সে গুরুতর দগ্ধ হয়। তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মুন্ডো জানান, উজ্জ্বলের জুয়েলার্সের দোকানের একটি ছোট সিলিন্ডার বিস্ফোরিত হলে আরও বেশ কিছু সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের শর্ট সার্কিটের মাধ্যমে আরও কয়েকটি দোকানে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, উজ্জ্বলের হাত পা মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গুরুত্বের সঙ্গে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী