ক্ষেতে এসএসসি পরীক্ষার্থীর লাশ: গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:২৮আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:২৮

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। 

ফাহিম শাজাহানপুর উপজেলার সাজাপুর ফকিরপাড়ার শাহাদত হোসেন সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির কাছে সাজাপুর পশ্চিমপাড়ায় একটি কচুক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মোবাইল ফোন পেটের উপর রাখা ছিল। শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়ার দাগ ছিল। লাশ উদ্ধারের পর রাতে ফাহিমের মা শাপলা বেগম শাজাহানপুর থানায় দুই জনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই ফাহিমের এক ‌‘বন্ধু’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুলাই) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আট বছর আগে ফাহিমের মা-বাবার বিচ্ছেদ হয়। এর পর থেকে একই গ্রামে মা শাপলা বেগমের কাছে থাকতো। মাঝে মাঝে বাবার বাড়িতেও যেতো। আশুরা উপলক্ষে গত সোমবার রাতে সাজাপুর ফুলতলা মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বন্ধুদের সঙ্গে ওই মিলাদ মাহফিলে যায় ফাহিম। রাত সাড়ে ১১টায় মিলাদ শেষে সবাই বাড়ি ফিরলেও তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির কাছে সাজাপুর পশ্চিমপাড়ায় একটি কচুক্ষেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ মামুন জানান, সুরতহালে শরীরে দেখা দাগগুলো ছুরিকাঘাতের মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় করা মামলার এজাহারে পূর্ব বিরোধের জের ধরে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। এরপর দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত আদালত কোনও সিদ্ধান্ত দেননি।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী