শিক্ষার্থীকে চড় দেওয়ায় বাথরুমের দরজা ভেঙে শিক্ষককে মারধর

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ২১:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২১:৪২

রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চড় মারার জেরে শিক্ষককে তাড়া করে বাথরুমের দরজা ভেঙে পেটানোর অভিযোগ উঠেছে। উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয়ে বুধবারের (১৭ আগস্ট) এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকুজ্জামানকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান ইউএনও। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক জাহিদুল ইসলাম জুয়েল অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চড় মারেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবিতে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে ঘটনার পরের দিন ওই শিক্ষকের বিচার করা হবে জানিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন প্রধান শিক্ষক। তবে বিচার না পেয়ে বুধবার (১৭ আগস্ট) শিক্ষার্থীরা ওই শিক্ষককে দেখে তাড়া দেয়। প্রাণের ভয়ে শিক্ষক বিদ্যালয়ের বাথরুমে আশ্রয় নেন। পরে শিক্ষার্থীরা দরজা ভেঙে ওই শিক্ষককে মারপিট করে। 

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিক্ষককে দেখামাত্র তাড়া করে। এক পর্যায়ে শিক্ষক বাথরুমে গিয়ে আশ্রয় নেন। পরে বাথরুমের দরজা ভেঙে শিক্ষককে বের করে মারধর করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মারধরের শিকার সহকারী গ্রন্থাগারিক জাহিদুল ইসলাম জুয়েল বলেন, আমি ক্লাসে সুন্দরভাবে একটি বিষয় উপস্থাপন করছিলাম। কিন্তু এক শিক্ষার্থীর ক্লাসে মনোযোগ ছিল না। আমি তাকে কয়েকবার সতর্ক করার পরেও কোনও ফল পাইনি। পরে তাকে একটি চড় মেরেছিলাম। এটি গত ৯ আগস্টের ঘটনা। এরপর শিক্ষার্থীরা গত ১৬ আগস্ট প্রধান শিক্ষককে অভিযোগ দেয়। প্রধান শিক্ষক ব্যবস্থা নেওয়ার আগেই কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। 

বাঘা উপজেলার ছাতরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নারগিস খাতুন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে উঠছিল। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা থানায় বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও শারমিন আখতার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে