ক্রেনের ভেতরেই মারা গেলেন চালক, হেলপারের অবস্থা আশঙ্কাজনক

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৯:১২আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯:১২

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৩৫) নামে এক ক্রেন চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রেল স্টেশন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। তার হেলপার হারুনুর রশিদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারের লোকজন নেসকোর আওতায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করছেন। শুক্রবার সন্ধ্যার দিকে আদমদীঘি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ক্রেনের মাধ্যমে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে টানা ৩৩ হাজার কেভি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ক্রেনটি বিদ্যুতায়িত হয়।

এতে ক্রেনে থাকা চালক বক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও হেলপার হারুনার রশিদ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হেলপার হারুনুর রশিদকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম