ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ১১:৩৮আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১:৩৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে এলাকাবাসীর শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে।

রবিবার (২১ আগস্ট) রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, রাতে পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, ‌‌‘মামলার পর অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অযথা কেউ হয়রানির শিকার হবে না। ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদেরই গ্রেফতার করা হবে। এছাড়া তারা রাস্তার ওপরে গাছের গুঁড়ি পুঁতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল, তা অপসারণ করা হয়েছে।’

আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সরকারের রেকর্ডকৃত পতিত জমি জানিয়ে তিনি বলেন, ‘এর পাশেই একটি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে। কিন্তু যে জায়গাটিতে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা সম্পূর্ণ সরকারি ও ১৯৮০ সালের সর্বশেষ রেকর্ড অনুযায়ী পতিত জমি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা বলেন, ‘উপজেলা পর্যায়ে একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা ছাড়া ক্রীড়া সংস্থার অন্য কোনও মাঠ নেই, এটুকু বলা যায়। তবে সেটি সরকারি সম্পত্তি নাকি এলাকাবাসী বা কোনও প্রতিষ্ঠানের সেটা বলতে পারছি না। আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য অন্য কোনও সরকারি জায়গা থাকলে খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করাই ভালো।’

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি খেলার মাঠে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে রবিবার (২১ আগস্ট) প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ ছয় জন আহত হয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম