৩৬৮ বস্তা সার জব্দ, আ.লীগ নেতাকে জরিমানা

নাটোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ১৭:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৭:৩৬

নাটোরের সিংড়ায় এক আওয়ামী লীগ নেতার ঘর থেকে ৩৬৮ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সার বিক্রেতা দাবি করলেও এ বিষয়ে বৈধ কোনও কাগজ দেখাতে পারেননি তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ সার দুই দিনের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। 

সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা বাজারে উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান এই আদালত পরিচালনা করেন।

ওই সার মজুতকারীর নাম মকলেছুর রহমান। তিনি ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শালমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকলেছুর রহমানের বাড়িতে ৩৬৮ বস্তা সার অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। পরে মকলেছ দাবি করেন তিনি সার বিক্রি করেন। কিন্তু এ বিষয়ে কোনও কাগজ তিনি দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত সার বিক্রির লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুতের অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী মকলেছকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম