ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, ৫ বছর পর মৃত্যুদণ্ড

পাবনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৮:০৯আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৮:০৯

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যায় টুটুল হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার করেছেন আদালত। এছাড়া ভিকটিমকে ধর্ষণ চেষ্টার দায়ে পাঁচ বছর কারাদণ্ড অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লাশ গুমের ঘটনায় দুই বছরের কারাদণ্ড অনাদায়ে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৮ আগস্ট) ১২টার দিকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টুটুল উপজেলার চর পাইকারহাটি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।  

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর দুপুরে হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ বাড়ির পাশে খড়ি কুড়াতে যান। এ সময় আসামি টুটুল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ব্যর্থ হয়ে টুটুল তাকে শ্বাসরোধে হত্যা করে ও লাশ ধান ক্ষেতে লুকিয়ে রাখে। একই বছরের ৬ নভেম্বর সন্দেহভাজন হিসেবে টুটুলকে আটক করে পুলিশ। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যা ও মরদেহ লুকিয়ে রাখার তথ্য দেয়। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি টুটুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাঁথিয়া থানার এসআই রাশেদুল ইসলাম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর রায় ঘোষণা হয়।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন চৌধুরী রাজিয়া সুলতানা টুলটুলি আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব।

আসামিপক্ষের আইনজীবী বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি দৃষ্টান্তমূলক রায়। আশা করি আইনি প্রক্রিয়া শেষে দ্রত মৃত্যুদণ্ড কার্যকর হবে।

/টিটি/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক