রাজশাহীতে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাজশাহী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৬:০৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬:০৩

রাজশাহীতে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন জেলা সিভিল সার্জন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে কয়েকটি টিম অভিযানে নেমেছে। 

জানা গেছে, রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ ফারুকের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায় মালিক-কর্মচারীরা। নগরীর লক্ষ্মীপুর এলাকার অবৈধ লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে।

সিভিল সার্জন আবু সাইদ বলেন, ‌‘রাজশাহীতে এই অভিযান অব্যাহত থাকবে। নগরীতে তিনটি এবং ৯ উপজেলায় ৯টি টিম অভিযান শুরু করেছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকালে সেগুলোর বিষয়ে আদেশ দেওয়া হবে।’ 

নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম