ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ, সিলগালা ও জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৯:২১আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৫৩

ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখাসহ বিভিন্ন অসঙ্গতির কারণে জয়পুরহাটে চিকিৎসা সেবা দেওয়া বেসরকারি চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে সিলগালাসহ এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জোবায়ের মো. আল ফয়সাল, সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

অভিযানে আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করাসহ পাঁচ হাজার টাকা জরিমানা, পদ্মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের অপারেশন রুম সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দুই প্রতিষ্ঠান শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও গ্রিন জেনারেল হসপিটালকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবা দেওয়া বেসরকারি ওই প্রতিষ্ঠানগুলোর একটির ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ ছিল। তাছাড়া ছিল না লাইসেন্স নবায়ন ও চিকিৎসক। পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধও। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কাগজপত্রেও গড়মিল ছিল। প্রতিষ্ঠানে অনেক ডাক্তারের নামের তালিকা ছিল, কিন্তু নিয়োগপত্র দেখাতে পারেনি। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে ১৯৮২ সালের মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি অধ্যাদেশ আইনের ১৩ ধারায় জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু বলেন, একটি প্রতিষ্ঠানের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির অনেক অনিয়ম ছিল। ওই প্রতিষ্ঠানকে পুরো সিলগালাসহ জরিমানা করা হয়েছে। অন্য তিনটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের আর্থিক জরিমানা করা হয়েছে।  

/টিটি/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান