টাকা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন দেওয়া ৩ জনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩

রাজশাহীতে ভুয়া প্রশ্নফাঁস চক্রের তিনকে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান পৃথক দুটি মামলায় ওই তিন জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সদরের চাঁদপাড়া গ্রামের নিশাত আনাম (২১) ও সৈকত ইসলাম (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের মোস্তাফিজুর রহমান হাসান (২৬)। এই তিন আসামির বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিল র‌্যাব।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের জানুয়ারিতে এসএসসি পরীক্ষার আগে নিশাত ও সৈকত প্রশ্নপত্র দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। টাকা নিয়ে তারা ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে। একই কাজ করে জয়পুরহাটের হাসানও। হাসান ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছিলো। এর এক মাস আগে বগুড়ার দুজনকে গ্রেফতার করা হয়। তিন জনকেই আলামতসহ গ্রেফতার করেছিলো র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

তিনি আরও জানান, মামলা দুটির বিচারকাজ শেষে বৃহস্পতিবার দুটি মামলারই রায় ঘোষণা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জেল-জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান