ঘরে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি পলাতক

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

রাজশাহীর পবা উপজেলায় সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

সোনিয়া ওই এলাকার মুঞ্জিলের ছেলে মো. নাসিরের স্ত্রী। তিনি পবা উপজেলার কইরা গ্রামের মো. হানিফের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী ও শাশুড়ি পলাতক।

সোনিয়ার স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিলেন নাসির। নাজমিন নামে তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। আজ সকাল ৯টার দিকে তার সামনে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সোনিয়াকে মারধর করে গলাটিপে হত্যা করেন। পরে বাড়ি থেকে নাসির ও তার মা-সহ অন্য সদস্যরা পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের মেয়ে নাজমিনের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন সোনিয়ার স্বজনরা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের