ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

জয়পুরহাট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৩১

জয়পুরহাট সদরের কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালেক্টরেট বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করেন, শিক্ষকরা পিতার আসনে থাকেন। সেই শিক্ষকরাই যদি শিক্ষার্থীদের যৌন নির্যাতন করেন তাহলে এ লজ্জা কার? শেষে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন তারা।

তবে অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ দাবি করেন, তার বিরুদ্ধে আসা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাহবুব উল আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েই বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসককে বিষয়টি অবহতি করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. শরীফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ