‘প্রেমিককে’ বেঁধে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

নাটোর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৪

বিয়ে করার জন্য প্রেমিকের (১৯) হাত ধরে বাড়ি থেকে পালিয়ে নাটোরে আসে রাজশাহীর এক কিশোরী (১৬)। এরপর সেখানে একটি বাসা ভাড়া নেন তারা। স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি জানতে পেরে তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে বাসায় ঢুকে পড়ে। এক পর্যায়ে তরুণকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরে ওই ভুক্তভোগীরা বিষয়টি নাটোর সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো-সোহান আলী (২৮), রকি হোসেন (২২) ও রনি আহম্মেদ (২৮)। তারা নাটোর শহরের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ও তার স্ত্রীকে থানায় নিয়ে গেছে পুলিশ।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণ ও কিশোরীর বাড়ি রাজশাহী শহরে। ‘বিয়ে করার জন্য এসেছেন জানিয়ে’ মঙ্গলবার দুপুরে নাটোর শহরে একটি বাসা ভাড়া নেন তারা। বিষয়টি এলাকার কয়েক যুবক জানতে পেরে রাত ১১টার দিকে ওই বাড়িতে আসে। তরুণকে একটি কক্ষে বেঁধে রাখে এবং কিশোরীকে আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। এক পর্যায়ে নিজেদের কাছে থাকা টাকা দিয়ে উদ্ধার হন ভুক্তভোগীরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জাননা, ভুক্তভোগী কিশোরী ও তরুণ রাতে থানায় এসে ঘটনাটি জানান। সারারাত অভিযান চালিয়ে সদর উপজেলার মদনহাট গ্রাম থেকে তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি