অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো নারীর

বগুড়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

বগুড়ার শেরপুর উপজেলায় অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শাহনাজ বেগম (৫৩) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী আনোয়ার হোসেন সরকার (৬০)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর বাজার এলাকায়  দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহনাজ ও আনোয়ারের বাড়ি উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা সরকারপাড়া গ্রামে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শাহনাজ পারভীনের অসুস্থ মা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে ঝাঁকুনিতে শাহনাজ মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থাকা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান,  ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের