উপজেলা পরিষদ চত্বরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৫২

বগুড়ার শেরপুরে মর্তুজা কাওসার অভি (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি শেরপুর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল ধোয়ার জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লুকিয়ে থাকা ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর বীরদর্পে এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা বলেছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে  কিছু দিন আগে সোহাগ নামে একজনকে ছুরিকাঘাত করা হয়। এই বিষয়ে শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় আসেন। অনেকের অভিযোগ, ওই হামলার প্রতিশোধ নিতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে।

শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক সালাম হোসেন জানান, মর্তুজা কাওসার অভিকে পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছিল। তারা প্রকাশ্য এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, আওয়ামী লীগ নেতা অভিকে হত্যার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। ঘাতকদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম