ছাদখোলা জিপে ঢাকা থেকে শাহজাদপুরে ডিফেন্ডার আঁখি 

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

নিজ উপজেলা শাহজাদপুরে ফুল দিয়ে বরণ করা হয়েছে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ছাদখোলা জিপে ঢাকা থেকে শাহজাদপুরে পৌঁছান তিনি। এ সময় স্লোগান আর ঢোলের বাদনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথের দুই ধার থেকে হাজারো নারী-পুরুষ তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন।  

আঁখির বাড়ি ফেরার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।  

 সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ্য সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, নারীদের পথচলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী। এই সাফল্যের যাত্রা যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বাংলাদেশ বিশ্বজয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের ধারা অব্যাহত রাখতে হবে। নারী ফুটবলারদের হাত ধরেই দেশের ফুটবল আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
 
এ সময় ফুটবলার আঁখি খাতুন বলেন, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ আমার খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আমাদের মনোবল দৃঢ় করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা আঁখিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

ছাদখোলা জিপে ঢাকা থেকে শাহজাদপুরে ডিফেন্ডার আঁখি  সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদ ও আঁখির বাবা আক্তার হোসেন প্রমুখ। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের