ঘরে মা ও দুই ছেলের লাশ, মৃত্যু হয়েছে ৪-৫ দিন আগে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ২২:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২২:৫৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। ৪/৫ দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক মৃত্যুর কোনও কারণ জানাতে পারেনি পুলিশ।

লাশ উদ্ধার করা মা ও দুই ছেলে হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও মাহিম (৩)।

বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, মবুপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে মা ও তার দুই সন্তান বসবাস করতেন। বিকালে ৪টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রায় ৪/৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়ে বিষয়টি এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও পৌঁছেছে। যৌথভাবে কাজ করা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। ঘটনার সম্ভাব্য কারণসমূহ পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত আমরা এর কারণ সম্পর্কে জানতে পারবো।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী