নিজ জেলার মানুষের ভালোবাসায় সিক্ত আঁখি 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ২০:৩৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২১:৪৬

বর্ণাঢ্য আয়োজনে সাফজয়ী ফুটবল দলের সদস্য আঁখি খাতুনকে বরণ করে নিয়েছেন নিজ জেলা সিরাজগঞ্জের বাসিন্দারা। রবিবার (২ অক্টোবর) দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন তার সংবর্ধনার আয়োজন করে। 

জেলার বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আঁখি শুভেচ্ছা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে আঁখির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।   

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ফুটবলার আঁখি খাতুন ও তার বাবা আক্তার হোসেন প্রমুখ। 

এর আগে, ছাদখোলা গাড়িতে সংবর্ধনা অনুষ্ঠান এসে পৌঁছান আঁখি। তার সঙ্গে ছিলেন শাহজাদপুর উপজেলার ইউএনও। সংবর্ধনাস্থলে আসার সঙ্গে সঙ্গে ব্যান্ডের তালে তালে আঁখি খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেয় বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২২ এ জেলার চ্যাম্পিয়ন দল রায়গঞ্জের ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আঁখিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী