‘রাজাকারদের ক্ষমতায় আসার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে’

বগুড়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১৮:১৯আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৮:১৯

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌‘বিএনপি-জামায়াতের সরকার উৎখাত আন্দোলন ও জনজীবনের সংকট মোকাবিলায় তাদের হাতে জাদুর কাঠি নেই। তারা রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’ 

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্ররা অস্বাভাবিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত রুখে দিতে হবে।’ 

শনিবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘দুর্নীতি-লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র, তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। জনজীবনে দুর্ভোগ মোকাবিলা, বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে। রাজাকাররা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ১৯৭৫ সালের পর সামরিক সরকার গঠন করে জিয়া এদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে। তাদের দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।’ 

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, নিত্যপণ্যের নির্দিষ্ট দাম সরবরাহ রাখতে, বৈশ্বিক সংকট ও বিপর্যস্ত দেশীয় অর্থনীতি রক্ষা ও বিকাশে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।’

বগুড়া জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ ববির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আকতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভাগের আট জেলা থেকে আগত নেতৃবৃন্দ। এছাড়া ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ইনু আরও বলেন, ‘যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ৫০ বছরে স্বাধীন বাংলাদেশ এগিয়ে গেলেও এখনও বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনও সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। রাজাকার ও বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে, এখনও তারা মীমাংসিত বিষয় অমীমাংসিত করতে চায়। তাই তাদের শক্ত হাতে দমন করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, ‘হিন্দু না মুসলমান এই ধর্মীয় পরিচয় খোঁজার আগে আমি বাঙালি। এটা আমার আত্মপরিচয়। বাঙালিয়ানার পরিচয় খোঁজার মাধ্যমেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যেতে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

/এএম/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের