নিখোঁজের চার দিন পর কৃষকের লাশ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৬:২৪আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যায় জড়িত শাকিল আহম্মেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডুপাড়া এলাকায় খাল থেকে লাশ উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। আটক শাকিল জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত রবিবার আগে থেকে কৃষক সাইফুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (১২ অক্টোবর) রাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘুড়কা কুন্ডু পাড়া এলাকার খাল থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি