বাগবিতণ্ডার ১৫ মিনিট পর কেটে দেওয়া হলো যুবকের রগ

নাটোর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ২১:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২১:৪৫

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে পূর্ব বিরোধের জেরে দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এর প্রায় ১৫ মিনিট পরই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জামাল কাজী নামের এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের হাতের মাংস ও রগ কেটে যায়। নাটোর সদর হাসপাতাল থেকে ওই যুবককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে ওই ঘটনা ঘটে।

জামাল কাজী শহরের মীরপাড়া মহল্লার বাসিন্দা। অপরদিকে হামলার ঘটনায় অভিযুক্ত যুবক মিল্টন এবং সাইফুলের বাড়ি শহরের মল্লিকহাটী মহল্লায়। 

হামলার শিকার জামাল কাজী দাবি করেন, মিল্টন আগে থেকেই মাদক ব্যবসায় জড়িত। সম্প্রতি তার নিজ এলাকা মল্লিকহাটীতেও মাদক সাপ্লাই শুরু করে মিল্টন। এতে তিনি বাধা দেন। ওই ঘটনার জেরে আমার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় হাতের কবজি কেটে মাংস ও রগ কেটে গেছে বলে জানান তিনি। পরে সদর হাসপাতালের ডাক্তার সেলাই দিতে না পেরে আমাকে রামেক হাসপাতালে পাঠিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী নাজমুল শেখ বাপ্পী বলেন, মিল্টন ও সাইফুল জামাল কাজীকে খোঁজ করে না পেয়ে চলে যাচ্ছিল। মোটরসাইকেল স্টার্ট দিয়ে তারা পেছনে তাকাতেই দেখে জামাল কাজী একটি বাড়ি থেকে বেরিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় কেউ এখনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম