এক ভোটও পাননি প্রার্থী, আরেকজন পেয়েছেন দুটি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ২০:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:০৩

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে (সদর) এক ভোটও পাননি এক সদস্য প্রার্থী। হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. খালেদ মোশারফের ভোটের ফলে এই চিত্র দেখা গেছে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

একই কেন্দ্রে সদস্য প্রার্থী মো. গোলাম আজম তালুকদার বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৫ ভোট, মো. হামিদুল ইসলাম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ছয় ভোট, আরাফাত রহমান খান অটোরিকশা প্রতীকে পেয়েছেন তিন ভোট ও গাজী ফজলুর রহমান খাঁন তালা প্রতীকে পেয়েছেন দুই ভোট। ফলে ২ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন তিনি। 

মো. খালেদ মোশারফ কোনও ভোট না পাওয়ার বিষয়ে প্রিসাইডিং অফিসার বলেন, ‌‘এই নির্বাচনে সদস্য প্রার্থীরা ভোট দিতে পারেন না। অন্য ভোটাররা ভোট না দেওয়ায় খালেদ মোশারফ কোনও ভোট পাননি। এজন্য তিনিসহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট হয়েছে। 

২ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাত প্রার্থী। এর মধ্যে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান উটপাখি প্রতীকে পেয়েছেন ৫১ ভোট। কেন্দ্রটিতে ১৫৪ ভোটারের মধ্যে ১৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, জেলার তিনটি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদের বিপরীতে ২০টি এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৫২টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তিনটি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৮ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৮ জন।

টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস। এর আগে ২০১৬ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

/এএম/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের