প্রতিমার সঙ্গে নদীতে পড়ে ২ শিক্ষার্থী নিখোঁজ

জয়পুরহাট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৯:১১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৯:১১

জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ছোট যমুনা নদীর চকশ্যাম এলাকায় এই ঘটনা ঘটেছে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। রাজশাহী থেকে আসছেন ডুবুরি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছোট যমুনা নদীতে কালি পূজার পুরাতন প্রতিমা বিসর্জন দিতে যান কয়েকজন। এই সময় তন্ময় (১৬) ও সঞ্জয় (২৫) প্রতিমার সঙ্গে নদীতে পড়ে যান। নদীতে প্রবল স্রোত ও গভীরতা বেশি হওয়ায় তারা আর উঠতে পারেননি। দুজনেই ডুবে গেছে। তাদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। নিখোঁজ দুজন পৌর এলাকার শান্তিনগর মহল্লার বাসিন্দা।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ারদার বলেন, ছোট যমুনা নদীর চকশ্যাম এলাকায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালাচ্ছে। রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে নদীতে খোঁজ করবে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোশফেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে মানুষের উপস্থিতি অনেক বেশি। এখন পর্যন্ত দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের