বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী ১৬৫ যাত্রীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ১৯:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৯:৫৩

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা ও ধূমপায়ী যাত্রীদের কাছে থাকা সিগারাট জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) ভোরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদের জরিমানা ও কয়েক প্যাকেট সিগারেট জব্দ করেন।

অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোরে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনে ধূমপানের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি