‘এত স্বচ্ছতার সঙ্গে কাজ বাংলাদেশের ইতিহাসে হয়নি’

রাজশাহী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ২১:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২১:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। অনেক অসম্ভব সম্ভব হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল বলেই এত উন্নয়ন হয়েছে। তার সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। এত স্বচ্ছতার সঙ্গে কাজ বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। তার দৃঢ়তার কারণে শত অপপ্রচারের পরও আমরা এগিয়ে চলেছি।’

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাটে আব্দুল গণি কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষাবান্ধব কাজের ধারাবাহিকতা ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ফলে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তার সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এত শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে এমপিওভুক্ত করার নজির আগে কখনও দেখা যায়নি।’

সরকারি বিধি মেনেই এমপিওভুক্ত করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত পূরণ করলে সরকারি বিধি অনুযায়ী সেই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এ জন্য ঘুষ, তদবির বা অন্য কোনও অবৈধ পন্থা চিন্তা করে লাভ নেই। প্রয়োজনীয় সংখ্যক ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের পাসের হারসহ যে বিষয়গুলোর ওপর এমপিওভুক্তি নির্ভর করে সেগুলো পূরণ করলে কারও সুপারিশের প্রয়োজন নেই।’

শাহরিয়ার আলম বলেন, ‘কোনও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির শর্ত পূরণের জন্য যা যা করা দরকার তার জন্য সহযোগিতা করা হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। মানুষ হতে হবে। অপপ্রচারে কান দেওয়া যাবে না। অপপ্রচার ও অনিষ্টকারীকে কেউ পছন্দ করে না।’

পরে প্রতিমন্ত্রী সরেরহাটে নবনির্মিত গড়গড়ি শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন শেষে একই স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ