চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে মা-ছেলে গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ০৪:৩৮আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৭:১৭

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের উদয়ন মোড় এলাকার উসকাঠিপাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ আরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

গুরুতর আহত মা ও ছেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। আহতরা হলো—উসকাঠিপাড়ার মৃত. তোফজুলের স্ত্রী ফাহমিদা বেগম (৫৫) ও ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে কাজ করার সময় ঘরে রাখা ককটেল বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণে ফাহমিদা বেগম আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণে তার ছেলে শহিদুল গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দ ও  তাদের চিৎকারে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তাদের ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ককটেল বানানোর সময় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ আহত শহীদের সৎ ভাই আরিফুল ইসলামকে আটক করেছে। তদন্ত সাপেক্ষ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী