হাইকোর্টের নির্দেশনায় সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:০৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হাইকোর্টের নির্দেশনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের কাজ চলছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত পীড়াদায়ক। কীভাবে, কেন এই নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমরা তা জানতে পারবো। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলার কমিটির সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,বর্তমানে দেশে এক লাখ ৭৫ হাজার পুলিশ রয়েছে। আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে ১৪ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দু’একজন পুলিশ দুষ্কর্ম করতেই পারে। কিন্তু কথা হচ্ছে দুষ্কর্ম করলে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেটাই বিবেচ্য বিষয়। দুষ্কর্ম করলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হচ্ছে।  সে পুলিশ হোক,র‌্যাব হোক,বিজিবি হোক অথবা কোন নেতা হোক। কার কি পরিচয় আমরা সেটা দেখি না। আমরা দেখি যেই দুষ্কর্ম করবে তাকে শাস্তি পেতেই হবে।

জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলার সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহম্মেদ খান,রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার,জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী,অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব নন্দলাল পার্শী।
জয়পুরহাট জেলায়বিগত বছরগুলো থেকে অপরাধ কমে আসায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সারা দেশে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য গত জানুয়ারিতে সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন,মাদক নির্মূল করার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে। পুলিশ বিজিবি র‌্যাব মিলে ভাল কাজ করছে। এজন্য পুলিশের জনবল ও বিজিবির সক্ষমতাও বাড়ানো হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনও বেড়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে।
আইনশৃঙ্খলার ওই সভা শেষে তিনি জয়পুরহাট পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিকেলে মন্ত্রী আক্কেলপুর উপজেলার নবনির্মিত ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন শেষে আক্কেলপুর মুজিবর রহমান ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
/এসি/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী