অফিসে ডেকে পরিবার কল্যাণ সহকারীকে যৌন নির্যাতন

নাটোর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ২০:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২০:৫৯

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিব হোসেনের বিরুদ্ধে এক পরিবার কল্যাণ সহকারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাজের কথা বলে অন্য কর্মী দিয়ে ভুক্তভোগী কর্মীকে অফিসে ডেকে আনা হয়। পরে সেখানে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নারী কর্মী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজা খানম বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিব হোসেন দীর্ঘদিন ধরে পরিবার কল্যাণ সহকারীকে রাত-বিরাতে ফোন করে অনৈতিক কথা বলতেন। রবিবার সকাল সাড়ে ১০টায় কাজের কথা বলে অন্য কর্মী দিয়ে তাকে অফিসে ডাকেন অভিযুক্ত কর্মকর্তা। পরে অফিসে পৌঁছালে নারী কর্মীর ওপর যৌন নির্যাতন চালান রাকিব। এসময় ভুক্তভোগীর চশমা ভেঙে যায়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। 

নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজা খানম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিব হোসেনের ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে