শাশুড়িকে শ্বাসরোধে হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৮:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৯:১২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমেনা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে পূত্রবধু অজিরন বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। 

সাজাপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামানিকের মেয়ে।
 
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । 

মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া চলে।  ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানিকালে মোট ১৫ জন সাক্ষী দেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি