মাছ লেখা বস্তায় মিললো বিরল প্রজাতির চিত্রা কচ্ছপ

নাটোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:০৮

বাসের লাগেজ বক্সে বস্তার ওপরে লেখা ছিল মাছ। কিন্তু ভেতর থেকে ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির চিত্রা কচ্ছপ উদ্ধার হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে সাভারের জুলমত নামের ব্যক্তিকে এই বস্তা পাঠানো হচ্ছিল। কচ্ছপটির বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে কচ্ছপটি হস্তান্তর করেন নাটোর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের ওসি আবু সাদাত বলেন, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই কচ্ছপটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে কচ্ছপটি রাজশাহীর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে হস্তান্তর করা হয়।

রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিপন্ন তালিকাভুক্ত। সাধারণত গঙ্গা নদীসহ কিছু নদী আর ভাসমান উদ্ভিদযুক্ত এলাকায় ওই কচ্ছপের বাস। ওই কচ্ছপ চারশ’ বছর পর্যন্ত বাঁচতে পারে। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম