বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১৭:৩০ আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৭:৩০

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এলএলবি ৭ম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মেজবাউল জারিফ অর্ঘ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকেরের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এক মেসে থাকতেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই একই মেসের এক শিক্ষার্থী জানান, তার জানামতে, বাড়ি থেকে টাকা আনলেও আসন্ন পরীক্ষার ফরম পূরণ করেননি। এ নিয়ে পরিবারের সদস্যরা তার ওপর মন খারাপ করে্ন। এ ছাড়া এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানেন না।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম