প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে চেম্বার তৈরি করে গাঁজা পরিবহন

নাটোর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১১:০৪আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:০৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ওই প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে আলাদা জায়গা তৈরি করে বিশেষ কায়দায় নিয়ে যাওয়া হচ্ছিল ১৪ কেজি গাঁজা।

গ্রেফতার একজন হলেন রংপুর জেলার কোতোয়ালি উপজেলার পূর্ব বড়বাড়ি মরিসটারী এলাকার আবুল হোসেনের ছেলে চালক রহিদুল ইসলাম (৩৫)।  তিনি বর্তমানে লালমনিরহাট জেলার সদর উপজেলার বালাটারি মিশন মোড় এলাকায় বসবাস করেন। অপরজন হলেন লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশন এলাকার সোলেমান আলীর ছেলে মুসা সরকার (২৮)।

র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মাদক ব্যবসায়ীরা ওই
গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, শুক্রবার রাত ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি