বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ‘হাড়ি জুয়েল’ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৮:২৪

বগুড়ায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ৬৫ পিস ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী জুয়েল চন্দ্র ওরফে হাড়ি জুয়েলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ নভেম্বর) মধ্য রাতে শহরের কালিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, জুয়েল বগুড়া শহরের সাবগ্রাম মালিপাড়ার মনোরঞ্জনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে। পুলিশকে ফাঁকি দিয়ে সে বিভিন্ন অপরাধ করে আসছিল। ডিবি পুলিশের একটি দল শুক্রবার মধ্য রাতে শহরের কালিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তার কাছে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী