ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৪

ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে ইঞ্জিনের পেছনের ৭নং বগির চাকার ওপর প্রথম ইকুলাইজার বিম ভেঙে পড়ায় দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই রেলপথের চাটমোহর স্টেশনের অদূরে পশ্চিম পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পি-ডাব্লিউ-ওয়ে) মো. আশরাফ উদ্দিন। এর পর পরই ঢাকার সঙ্গে খুলনা, রাজশাহী ও দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।


তিনি জানান, দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে চাটমোহর স্টেশনের পূর্বদিকে ভাঙ্গুড়া স্টেশনে ঢাকা-দিনাজপুরগামী একতা এবং ঢাকা-সৈয়দপুরামী নিলসাগর এক্সপ্রেস ট্রেন শরতনগর স্টেশনে শত শত যাত্রীরা আটকে পড়েন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক হায়দার আলী ও জাহিদুল ইসলাম সেখানে রওনা দিয়েছেন। এদিকে বার বার যোগাযোগ করেও স্টেশন মাস্টারকে পাচ্ছি না।
সিরাজগঞ্জ রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পি-ডাব্লিউ-ওয়ে) মো. আশরাফ উদ্দিন জানান, ইঞ্জিনের পেছনের ৭ নং বগির চাকার ওপরের প্রথম ইকুলাইজার বিমটি কারিগরি ত্রুটির কারণে ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। আমরা এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেল বিভাগ রাজশাহী ও পাকশীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পাকশী থেকে উদ্ধার ট্রেন এনে লাইনচ্যুত ট্রেনটি অপসারণের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আফজাল হোসেন বলেন, উদ্ধার ট্রেন পাকশী থেকে যাওয়ার পর কমপক্ষে ৩/৪ ঘণ্টা সময় লাগবে। দুর্ঘটনায় চালক ও লোকোমাস্টারের গাফলাতি ছিল কিনা বা এটি কারিগরি ত্রুটি কিনা সেটিও প্রয়োজনে তদন্ত করা হবে।

/এআর / এএইচ /এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী