বগুড়ায় হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:১৭

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘট্না ঘটেছে। এতে পরিত্যক্ত ফার্নিচারসহ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, কিছু পরিত্যক্ত জিনিসপত্র পুড়ে গেছে। তাদের ধারণা, ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

হাসপাতালের স্টাফ আবদুল আলিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা চেয়ার, টেবিল ও বেডের ফোমে আগুন জ্বলে উঠে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে চিৎকার করে বেরিয়ে আসেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে
‘৯৯৯’ নম্বরের মাধ্যমে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। কর্মীরা ১০ মিনিটের চেষ্টা তারা আগুন নিভিয়ে ফেলেন।

হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, মেডিসিন বিভাগের সামনে টেন্ডারে বিক্রির জন্য পরিত্যক্ত বেড, চেয়ার, টেবিল ও অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। শুক্রবার (২৫ নভেম্বর) ছুটির দিন হওয়ায় নিরিবিলি ওই স্থানে অনেকে ধুমপান করে থাকেন। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেটের শেষ অংশ ওখানে ফেলে দিলে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত না এলে পাশেই অক্সিজেনের লাইনসহ হাসপাতালের ব্যাপক ক্ষতি হতো।’

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কিছু পরিত্যক্ত চেয়ার, টেবিল ও বেডের ফোম পুড়ে গেছে। 

তিনি আরও জানান, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের