রায়গঞ্জে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ মোট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) মধ্যরাতে রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য মো. জুয়েল আকন্দ রায়গঞ্জ থানায় মামলাটি করেন। 

বুধবার (৩০ নভেম্বর) রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হকসহ বিএনপির বিভিন্ন স্তরের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম বলেন, ‘রায়গঞ্জ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা ঘটনা সাজিয়ে পরিকল্পিত নির্যাতনের কৌশল হিসেবে মামলা করেছে আওয়ামী লীগ।’

রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বলেন, ‘রাতে বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় তারা জড়িত। এেই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল ও মামলা করা হয়েছে।’

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় রাত ১২টার পরে থানায় একটি মামলা হয়েছে। তবে মামলায় এখনও কেউ আটক হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস