সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১২:৫৮আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, বিএনপি একটি ধ্বংসস্তূপের মধ্যে সরকারের দায়িত্ব নিয়েছে। চারিদিকে ছিল ধূসর। তখন লাশ পড়ে থাকতো। চেয়ারম্যান ও মেয়র এমনকি সংসদ সদস্যসহ অনেকের গুম খুনের শিকার হওয়াটা ছিল স্বাভাবিক। নৈরাজ্যের মধ্যেই আমরা ৫ আগস্ট পেলাম। রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়। তারপরও ছয় মাসে সরকার প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা করেছে। এটি সবচেয়ে বড় সাফল্য।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ব্যাংকের সাড়ে ৮ হাজার কোটি টাকা ফিলিপাইনে পাচার করেছে। সোনালী ও বেসিক ব্যাংক থেকে হাজার হাজার টাকা লুট হয়েছে। এতো নৈরাজ্যকর পরিবেশ অতিক্রম করেই প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন করেছে। সরকার নির্বাচিত হয়েই জবাবদিহি প্রতিষ্ঠা করেছে।

এসময় আরও উপস্থিত ছিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
সর্বশেষ খবর
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
রাজধানীতে এক এলাকার ব্যাটারিচালিত রিকশা যেতে পারবে না অন্য এলাকায় 
রাজধানীতে এক এলাকার ব্যাটারিচালিত রিকশা যেতে পারবে না অন্য এলাকায় 
প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ