নওগাঁয় পরিবহন ধর্মঘটে সীমাহীন ভোগান্তি মানুষের

নওগাঁ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৪০

১০ দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে নওগাঁতেও বাস চলছে না। সকাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে বিএনপি নেতারা বলছেন, আগামী ৩ ডিসেম্বর তাদের বিভাগীয় গণসমাবেশকে বাধা দিতেই ধর্মঘট ডাকা হয়েছে। আর বাস মালিক সমিতির নেতারা বলছেন, গণসমাবেশের সঙ্গে ধর্মঘটের কোনও সম্পৃক্ততা নেই। 

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘এটা সারা দেশেই হচ্ছে। বিএনপির গণসমাবেশের দুই-একদিন আগে থেকেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। আমাদের এখানেও হবে জেনেই আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের কেউ কোনোভাবেই আটকে রাখতে পারবে না। ইতোমধ্যে  নেতাকর্মীরা রাজশাহী যেতে শুরু করেছেন। সমাবেশ সফল করতে যেকোনোভাবে আমরা রাজশাহী যাবো।’

আরও পড়ুন: ২ দিন আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ বেশকিছু দাবি সরকারের কাছে ছিল। এই দাবির কারণেই রাজশাহী বিভাগের সব জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গত ২৬ নভেম্বর মটর মালিক শ্রমিক মিলে নাটোরে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত বা আশ্বাস না পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। 

বিএনপির সম্মেলনের সঙ্গে ধর্মঘটের কোনও সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা গত দুই মাস আগে থেকে এসব বিষয় নিয়ে মিটিং করা হচ্ছিল। গত ২৬ নভেম্বর নাটোরে একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে নওগাঁর একক কোনও বিষয় না। পুরো রাজশাহী বিভাগের বিষয়।’

উল্লেখ্য, রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। কিন্তু এর আগেই ১০ দাবিতে আজ থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। ভোর ৬টা থেকে বিভাগের সব জেলার বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি