বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চান ফয়জুল করীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৮:১৭আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:২৯

বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বাংলাদেশের মানুষ কোনও দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত।

শনিবার (২৮ জুন) বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আজকে বিভিন্ন দলের যারা এখানে এসেছেন, তারা মোনাফেকি না করলে আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না। কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই।

তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। দারিদ্রের হার কমবে। মনুষ জীবনের নিরাপত্তা পাবে। দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার হবে না। দাঁড়ি-টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন। কাজেই কেউ বেইমানি করে পার পাবেন না।

তিনি অভিযোগ করেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল। কিন্তু দেশের মানুষ ভারতের গোলামী করার জন্য একাত্তরে জীবন দেয়নি।

এছাড়া সমাবেশে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী