বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফার জামিন

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে রাজশাহীর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আব্দুল হালিম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দুপুরে নাদিম মোস্তফা আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেছেন। বর্তমানে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘জামিন আবেদন মঞ্জুর হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) কারাগার থেকে উনি বের হবেন।’

এর আগে ২৩ নভেম্বর দুপুরে নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে নাদিম মোস্তফাকে গ্রেফতার করে  রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত মার্চে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনি এলাকায় না থাকলেও রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি নির্বাচনি এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মীসভায় যোগ দিয়েছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী