আত্মসমর্পণ করে জামিন পেলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৭:৫২

বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক ও নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানার নাশকতার পৃথক দুই মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ আস্ সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান। তিনি আরও বলেন, তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন বর্ধিত করেন। আজ ফাইনাল শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশে নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

/এআই/এমএস/
সম্পর্কিত
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ
সর্বশেষ খবর
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
মিময়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিময়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর