রাজশাহীতে বিএনপির সমাবেশে দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২০:৫০

রাজশাহীতে দলের বিভাগীয় গণসমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন মঞ্চে উপস্থিত ঠিক তখন নেতাকর্মীরা বিভক্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক এমপি নাদিম মোস্তফা প্রমুখ।

দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি নাদিম মোস্তফার বক্তব্য শুরু হলে মাঝ মাঠে বিএনপির দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

এরই মধ্যে সংঘর্ষের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই পক্ষ সমাবেশের মাঠে লাটি-সোঁটা নিয়ে একে-অপরের দিকে তেড়ে যাচ্ছেন। একে-অপরের দিকে লাঠি ছুড়ছেন।

এ সময় কেন্দ্রীয় নেতারা মারামারি থামাতে অনুরোধ জানান তাদের। পরিস্থিতি বেগতিক দেখে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নাদিম মোস্তফার বক্তব্য থামিয়ে মাইকে স্লোগান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর নেতাদের বক্তব্য শুরু হয়। 

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী