ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা শেষে বাড়িঘরে হামলার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৫:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:১২

রাজশাহীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন দুই রিফাত ও রায়হান নামে দুই যুবক।

শুক্রবার দিবাগত রাত ১২টায় রাজপাড়া থানার বন্ধ গেট নতুন বিলশিমলা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দা আবদুল কুদ্দুস থানায় অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধর, নিহত ১

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এর জেরে আবদুল কুদ্দুসসহ আশপাশের কয়েকজনের বাড়ি ভাঙচুর করে তারা। এতে দুই জন আহত হয়েছেন।

রাজপাড়া থানার ওসি (তদন্ত) মাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের