সিরাজগঞ্জের আদালতে ফের চুরি, নিয়ে গেছে মামলার নথি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ২১:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২১:১২

৯ মাসের ব্যবধানে সিরাজগঞ্জের আদালত থেকে আবারও নথি চুরির ঘটনা ঘটেছে। এবার সহকারী জজ আদালতের (কামারখন্দ) সেরেস্তায় দেওয়ানি মামলার বেশ কিছু নথি চুরি হয়ে গেছে। তবে চুরি যাওয়া নথির সংখ্যা জানা যায়নি।

বুধবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে সহকারী জজ আদালতের সেরেস্তা খুললে মেঝেতে বেশ কিছু নথি এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। এ সময় তারা দেখেন, আলমারিতে রাখা মামলার নথিগুলো নেই। ওই কক্ষের জানালার লোহাও ভাঙা দেখেন তারা।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ওই দিনই জজ আদালতের নাজির ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা করেন।  

এর আগে, চলতি বছরের ২০ ও ২১ মার্চ পর পর দুই রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (ভেস্টেট প্রোপার্টি-অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমারিতে রাখা অন্তত ৬০০ মামলার ফাইল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও বেশ কিছু পুরান ডায়েরিও গায়েব হয়ে যায়। এরপর ২২ মার্চ দিনগত রাত সাড়ে ১২টার দিকে আবারও চুরির চেষ্টা করা হয়। এসব ঘটনার তদন্তে ২২ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল ওয়াহাব বলেন, ৬০০ নথি চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার না করে ওই মামলার ফাইনাল প্রতিবেদন দিয়েছে পুলিশ। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে তিনি জানেন না বলে উল্লেখ করেন।

ওসি হুমায়ন কবির বলেন, নথি চুরির ঘটনায় জেলা জজ আদালতের নাজির বাদী হয়ে সদর থানায় একটা মামলা করছেন। মামলাটির তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনও ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। আশা করছি, দ্রুতই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি